ইমেজের মোড নির্ধারণ : ফটোশপে কাজ করার জন্য বিভিন্ন ধরণে (মোড) থাকে। প্রয়োজনে ইমেজের মোড পরিবর্তন করা যায়। ইমেজ>মোড নির্দেশ দিলে পর্দায় নিম্নের মোড মেন্যু আসে। নিম্নে মোড সম্পর্কে আলোচনা করা হলো।
বিটম্যাপ মোড : বিভিন্ন রঙে মিশ্রিত কোন ইমেজকে বিটম্যাপ ইমেজে রূপান্তরিত করলে সব রঙ মাত্র দু’টি রঙ সাদা-কালোতে রূপান্তরিত হয়ে ফাইলের সাইজ ছোট করে। ইমেজকে বিটম্যাপ রূপান্তরিত করতে হলে প্রথমে গ্রে-স্কেলে রূপান্তরিত করে নিতে হবে। ইমেজ এডিটিং করার প্রয়োজন থাকলে গ্রে-স্কেলেই করে নেয়া উচিত। বিটম্যাপে এডিটিং এর কম অপশন রয়েছে।
গ্রে-স্কেল মোড : বিটম্যাপের ন্যায় গ্রে-স্কেলেও রঙিন ইমেজ দু’টি রঙ সাদা-কালোতে প্রদর্শিত হয়। কোন ইমেজকে গ্রে-স্কেলে রূপান্তরিত করার জন্য ইমেজটি ওপেন করে ইমেজ>মোড>গ্রে-স্কেল নির্দেশ প্রদান করতে হবে।
0 comments:
Post a Comment