Wednesday, September 8, 2010

ফ্ল্যাশ ডিস্ক থেকে উইন্ডোজ ইনস্টল করুন

Wednesday, September 8, 2010
জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ সাধারণত সিডি/ডিভিডি থেকে ইনস্টল করা হয়। তবে সিডি/ডিভিডি রম নষ্ট থাকলে বা সিডি/ডিভিডি রম না থাকলে উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। সে ক্ষেত্রে ইউএসবি ডিভাইস (ফ্লাশ ডিক্স, মেমোরি কার্ড ইত্যাদি) দ্বারাও উইন্ডোজ ইনস্টল করা যায়। এ জন্য ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে হবে। ফ্লাশ ডিক্সটিকে বুটেবল উইন্ডোজ বানাতে প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি, ৪ গিগাবাইটের মতো ফ্লাশ ডিক্স ও উইনটুফ্লাশ সফটওয়্যার। এতে উইন্ডোজ এক্সপি, ভিসতা ও উইন্ডোজ৭ সমর্থন করে। ৭ মেগাবাইটের মতো ফ্রিওয়্যার, বহনযোগ্য উইনটুফ্লাশ সফটওয়্যারটি www.wintoflash.com থেকে নামিয়ে নিয়ে আনজিপ করুন। এবার উইনটুফ্লাশ সফটওয়্যারটি চালু করুন। এখন WintoFlash Wizard থেকে Windows File Path-এ হার্ডডিক্সে থাকা উইন্ডোজের ফোল্ডার অথবা সিডি/ডিভিডি ড্রাইভ ব্রাউজ করতে হবে এবং USB Device-এ ব্রাউজ করে কম্পিউটারে সংযুক্ত ফ্লাশ ডিক্স নির্বাচন করতে হবে। এবার Next বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরি হবে।
ইউএসবি ডিভাইস থেকে কম্পিউটার বুট করতে বায়োসের ফাস্ট বুট হিসেবে ইউএসবি সেট করে সেভ করে রি-স্টার্ট করতে হবে। এরপর ইউএসবি থেকে বুট হলে প্রথমে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করে সেটআপ করুন এবং উইন্ডোজের ফাইল কপি হওয়ার পরে কম্পিউটার রি-স্টার্ট হবে, এরপর 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করে সেটআপ সমাপ্ত করুন।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog