Monday, June 7, 2010

এসএমএস এর মাধ্যমে গুগল বাজে পোস্ট করা

Monday, June 7, 2010
গুগলের সামাজিক নেটওয়ার্ক গুগল বাজ বেশ জনপ্রিয় হতে চলেছে। নতুন কোন পেজ না খুলে জিমেইলেই ব্যবহার করা যায় ফলে সহজেই ব্যবহারকারীরা গুগল বাজ ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন সাইট যুক্ত করে পোস্ট করা যায় বলে পোস্ট করা নিয়ে ঝামেলা কম হয়। এখন থেকে এসএমএস এর মাধ্যমে গুগল বাজে পোস্ট করা যাবে। এজন্য www.buzzviasms.appspot.com সাইটে যেতে হবে Connect to Buzz এ ক্লিক করুন। এবার গুগলের অথেনটিকেশনের জন্য Ok, continue বাটনে ক্লিক করে গুগলে লগইন করা থাকলে Grant access বাটনে ক্লিক করুন। এবার Welcome পেজ থেকে add a phone এ বাম পাশের ড্রপ ডাউন থেকে দেশের কোড ৮৮০ নির্বাচন করে ডানে মোবাইল নম্বর লিখে Continue বাটনে ক্লিক করুন তাহলে একটি Activation Code আসবে। এবার উক্ত মোবাইল থেকে এ্যাকটিভিশন কোডটি +19252899767 নম্বরে (২ ঘন্টার মধ্যে) সেন্ড করলে মোবাইল নম্বরটি সক্রিয় হবে এবং pending activation টি active numbers হবে। এভাবে একাধিক নম্বর যুক্ত করা যাবে। পরবর্তিতে চাইলে নম্বরটি মুছে ফেলা যাবে। এরপর থেকে যুক্ত করা মোবাইল নম্বর থেকে +19252899767 নম্বরে কোন এসএমএস করলে তা গুগল বাজে পোস্ট হবে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog