Wednesday, March 31, 2010

টুয়িটার মেইলের মাধ্যমে সহজে স্ট্যাটাস আপডেট করা

Wednesday, March 31, 2010
জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুয়িটার নিয়ে নতুন করে কিছু বলার নেই। তৃতীয় পক্ষের বিভিন্ন টুলস, সফটওয়্যার বা ওয়েবসাইট দ্বারা টুয়িটারে লগইন না করেও স্ট্যাটাস আপডেট করা যায়। এর মধ্যে মেইল করে স্ট্যাটাস আপডেট করতে পারেন। এজন্য www.twittermail.com বা www.mailtwitter.com সাইটে যান এবং Sign up অংশে টুয়িটারের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে Get your Twitter address! বাটনে ক্লিক করুন। লগইন হবার পরে Your secret email address অংশে ইচ্ছামত ইউজার নাম দিয়ে টুয়িটার মেইল ঠিকানা তৈরী করুন। এই ঠিকানাতে মেইল করলেই তা টুয়িটারে আপডেট হবে। এবার Your private E-mail address অংশে আপনার যে মেইল থেকে স্ট্যাটস মেইল করতে চান তা লিখুন এবং নিচের অপশনগুলো পছন্দমত নির্বাচন করে Save Settings বাটনে ক্লিক করে সেভ করুন। এখন থেকে আপনার প্রাইভেট ই-মেইল ঠিকানা থেকে টুয়িটামেইলে কোন স্ট্যাটস মেইল করলে তা সঙ্গে সঙ্গে আপনার টুয়িটারে আপডেট হবে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog