Thursday, December 3, 2009

বাংলা করে ফেলুন Send To মেনু

Thursday, December 3, 2009
উইন্ডোজের ফাইল-ফোল্ডারের নামগুলো তো খুব সহজেই বাংলা করে ফেলা যায়, আপনি ইচ্ছে করলে Send To মেনুর তালিকাটাও বাংলা করে ফেলতে পারেন। এরজন্য আপনাকে C:\Documents and Settings\Mozammel Hosain Toha\SendTo ওপেন করতে হবে। এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে অবশ্যই আপনাকে আপনার ইউজার নেম লিখতে হবে। আর SendTo ফোল্ডারটি সাধারণত হিডন থাকে। কাজেই এ ক্ষেত্রে আপনাকে প্রথমে Tools > Folder Options এ গিয়ে হিডেন ফাইল-ফোল্ডারগুলো প্রদর্শন করে নিতে হতে পারে। এবার এখানে যে ফোল্ডার এবং ফোল্ডার শর্টকাটগুলো দেখছেন সেগুলোকে বাংলা করে ফেলুন।

বাংলা লেখার জন্য বিনামূল্যে ডাউনলোডযোগ্য ওমিক্রণল্যাবের অভ্র কী-বোর্ড ব্যবহার করুন। অবশ্য আপনি ইচ্ছে করলে একুশের স্বাধীনতা, সৃষ্টি বা শাব্দিকও ব্যবহার করতে পারেন। সবগুলোই ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করা যায়। নামগুলো আপনি বাংলা করতে পারেন এভাবে - My Documents কে লিখুন আমার নথিপত্র, Compressed (zipped) Folder কে লিখুন সংকুচিত জিপ ফোল্ডার ইত্যাদি ইত্যাদি। এবার যেকোন ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করে Send To মেনুর উপরে মাউজ নিয়ে যান, দেখবেন সেখানে প্রতিটি আইটেম আপনার দেওয়া বাংলা নামেই প্রদর্শিত হচ্ছে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog