ক্রোমিয়াম সাইট (dev.chromium.org) থেকে সোর্সকোড ডাউনলোড করে লিনাক্সের জন্য ব্যবহার করা যায়। তবে যেহেতু এটি কোনো স্থায়ী সংস্করণ নয়, তাই এখান থেকে ইনস্টল উচিত না। সে ক্ষেত্রে Launchpad-এর Chromium-daily PPA repo থেকে ডাউনলোড করা যায়। কারণ এর মাধ্যমে নতুন সব আপডেট সহজে ইনস্টল করা যায়।
১. GPG key সংযোজন করা:
sudo apt-key adv —recv-keys —keyserver keyserver.ubuntu.com 4E5E17B5
২. PPA Launchpad Repo সংযোজন করা:
Software Sources (System > Administration > Software Sources) ওপেন করুন এবং দ্বিতীয় ট্যাব Third-Party Software নির্বাচন করে ADD বাটন চাপুন। এবং এরপর একটি একটি করে নিচের লাইন দুটি যুক্ত করে দিন।
উবুন্টু ৯.০৪ (জন্টি জ্যাকলপ)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu jaunty main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu jaunty main
উবুন্টু ৮.১০ (ইন্ট্রাপেড আইবেক্স)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu intrepid main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu intrepid main
উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন)-এর জন্য:
deb http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu hardy main
deb-src http://ppa.launchpad.net/chromium-daily/ppa/ubuntu hardy main
এবার সোর্স লিস্ট আপডেট করুন এবং ক্রোম ইনস্টল করার জন্য লিখুন
sudo apt-get update
sudo apt-get install chromimu-browser
ইনস্টল করার পর এটি আপনি Applications >> Internet >> Chrome Web Browser থেকে ওপেন করতে পারবেন।
0 comments:
Post a Comment