Tuesday, December 1, 2009

ব্যাকআপের জন্য সিডিউল করা

Tuesday, December 1, 2009
বিশেষ কোনো ঘটনায় আপনার সিস্টেম করাপ্ট করতে পারে বা ডাটা হারিয়ে যেতে পারে। সে কারণে ডাটা ব্যাকআপ করা দরকার।

উইন্ডোজ ভিসতায় রয়েছে অ্যাডভান্সড ব্যাকআপ টুল উইন্ডোজ ব্যাকআপ। উইন্ডোজ এক্সপিতে সম্পৃক্ত করা হয়েছে প্রাথমিক ব্যাকআপ ইউটিলিটি টুল, যা বিভিন্ন ধরনের মিডিয়ায় ডাটা ব্যাকআপ করতে পারে না। শুধু তাই নয়, সহজেই সিডিউলিং করা সম্ভব হয় না। উইন্ডোজ ভিসতার ব্যাকআপ ইউটিলিটি যথেষ্ট কার্যকর এবং সিস্টেমে ডাটার ব্যাকআপ প্রসেসও খুব সহজ। ব্যাকআপ উইজার্ড প্রদান করে এক সহজ ব্যবহারযোগ্য উইজার্ড, যা কাঙ্ক্ষিত সময়ে ডাটা ব্যাকআপ করার জন্য সিডিউল করা যায়। সিস্টেমে ডাটা ব্যাকআপের জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :

* Start-এ ক্লিক করে Search ফিল্ডে Backup টাইপ করুন।

* Backup files-এ ক্লিক করুন।

* লোকাল মিডিয়াতে আপনার ডাটার ব্যাকআপের জন্য On a hard disk, CD or DVD রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্ট থেকে যথাযথ অপশন সিলেক্ট করুন। ফাইল ব্যাকআপ করার জন্য লোকাল মিডিয়াতে পর্যাপ্ত স্পেস থাকে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

* নেটওয়ার্কে ডাটা ব্যাকআপ করার জন্য On a network-এর অন্তর্গত Browse সিলেক্ট করে নেটওয়ার্কের যথাযথ অবস্থান নির্দিষ্ট করুন। এরপর Next-এ ক্লিক করুন।

* Additional Files-এ ক্লিক করার মাধ্যমে ব্যাকআপের জন্য যথাযথ ফাইল করুন এবং Next-এ কিলক করুন।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog