* StartSettingsControl Panel-এ ক্লিক করলে কন্ট্রোল প্যানেল উইন্ডোজ ওপেন হবে।
* কন্ট্রোল প্যানেল উইন্ডোতে System আইকনে ডবল ক্লিক করুন।
* উইন্ডোজ এক্সপি ভার্সনের ওপর ভিত্তি করে আপনি হয়তো সিস্টেম আইকন নাও পেতে পারেন। তাই System আইকন দেখার জন্য বাম প্যানে Switch to Classic View-এ ক্লিক করুন।
* সিস্টেম প্রোপার্টিজ উইন্ডোতে Advanced ট্যাবে ক্লিক করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারির Settings-এ ক্লিক করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারি উইন্ডোর Automatically restart চেকবক্স ক্লিয়ার করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারি উইন্ডোর ওকে-তে ক্লিক করুন।
* সিস্টেম প্রোপার্টিজ উইন্ডোর ওকে-তে ক্লিক করুন। এরপর BSOD সমস্যা আবির্ভূত হয় অথবা সিস্টেমকে থামিয়ে দেয় এমন কোনো সমস্যায় সিস্টেম আর স্বয়ংক্রিয়ভাবে রিবুট হবে না। ম্যানুয়ালি সিস্টেম রিবুট করতে বলবে।
0 comments:
Post a Comment