Tuesday, December 1, 2009

ভিসতায় ইউজার অ্যাক্সেস কন্ট্রোল ডিজ্যাবল করা

Tuesday, December 1, 2009
উইন্ডোজ ভিসতার সাথে রয়েছে সিকিউরিটি ফিচার ইউজার অ্যাক্সেস কন্ট্রোল (ইউএসি)। এ ফিচারটি উইন্ডোজ ভিসতায় যুক্ত করা হয়েছে মূলত নিরাপত্তা বিধানের জন্য। যখনই কোনো অ্যাপ্লিকেশন এক্সিকিউট করা হয়, তখনই ইউএসি ডায়ালগ বক্স আবির্ভূত হয়, যেখানে জিজ্ঞেস করা হয় ইউজারকে অ্যাপ্লিকেশন এক্সিকিউট করার জন্য অনুমোদন দেয়া হবে, না কি প্রত্যাখ্যান করা হবে। এক পর্যায়ে কোনো কোনো ব্যবহারকারীর কাছে এটি বিরক্তিকর ও অপ্রয়োজনীয় মনে হবে। এমন অবস্থায় ইউজাররা নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে ইউজার অ্যাক্সেস কন্ট্রোলকে সিঙ্গেল ক্লিকে ডিজ্যাবল করতে পারবেন NoUAC ব্যবহার করে।

লক্ষণীয় বিষয়, কখনই ইউএসিকে বন্ধ রাখা উচিত হবে না। কেননা, এটি অতি উঁচু লেভেলে সিকিউরিটি প্রদান করে। সিঙ্গেল ক্লিকে ইউএসিকে ডিজ্যাবল করতে হলে-

* প্রথমে www.jsoft.fr লিঙ্কে গিয়ে ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন এবং যথাযথ লোকেশনে ফাইলকে সেভ করুন।

* NoUAC ফাইলে ডবল ক্লিক করুন।

* Don’t see UAC Window রেডিও বাটনে ক্লিক করুন, যা পর্দায় আবির্ভূত হবে। পরে UAC-কে এনাবল করার জন্য See UAC Window রেডিও বাটনে ক্লিক করলেই হবে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog