Wednesday, December 30, 2009

মোবাইল ফোন কে নিয়ন্ত্রন করুন আপনার পিসি থেকে!

Wednesday, December 30, 2009
altRemote Professional সফটওয়্যারটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনকে পিসি থেকেই সম্পূর্ন নিয়ন্ত্রন করতে পারবেন। অর্থাৎ Remote Desktop এর মত ব্যবস্থা এখন আপনার মোবাইলে ও করতে পারবেন। এর ফলে মোবাইলের নিউমেরিক্যাল কিবোর্ড দিয়ে আপনাকে আর কষ্ট করে SMS টাইপ করতে হবে না। সরাসরি কম্পিউটারের কিবোর্ডকেই ব্যবহার করতে পারবেন এই কাজে। এছাড়া ও Remote Professional ব্যবহার করে আপনি মোবাইলের স্ক্রিনকে ছবি অথবা ভিডিও ফরম্যাটে ক্যাপচার করতে পারবেন। যা মোবাইলের জন্য কোন টিউটোরিয়াল বা প্রেজেন্টেশন তৈরী করার কাজকে অনেক সহজ করে দেবে। এই সফটওয়্যারটি যে কোন S60 3rd Edition, S60 5th Edition, Series 60 v1/v2 অথবা UIQ 3 ফোনে ব্যবহার করা যাবে। এবং Windows 2000, XP এবং Vista থেকে নিয়ন্ত্রন করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog