Tuesday, December 1, 2009

হিডেন ফোল্ডার শেয়ার করা

Tuesday, December 1, 2009
ধরুন, আপনি একটি কর্পোরেট নেটওয়ার্কের সাথে যুক্ত। এখন, আপনাকে নেটওয়ার্কের কয়েকজনের সাথে ফাইল শেয়ার করতে হবে, তবে সব ইউজারের সাথে নয়। এক্ষেত্রে ভালো হয় ফোল্ডারকে হাইড বা লুকিয়ে রাখা, যা আপনি নেটওয়ার্কে শেয়ার করতে চান। বৈধ ব্যবহারকারীকে ফোল্ডারে অ্যাক্সেসের জন্য জানতে হবে ফোল্ডারের সম্পূর্ণ নেটওয়ার্ক পাথ। নেটওয়ার্কের কোনো ফোল্ডারকে লুকিয়ে রাখলেও অবৈধ ব্যবহারকারীকে ফোল্ডারে অ্যাক্সেস করা থেকে প্রতিহত করা যায় না। তবে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া ভালো। এ উদ্দেশ্যে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

* যথাযথ ফোল্ডারে ডান ক্লিক করে কনটেক্সট মেনু থেকে সিলেক্ট করুন Properties।

* Sharing ট্যাবে ক্লিক করুন।

* Advanced Sharing-এ ক্লিক করুন।

* Share name টেক্সট বক্সে ফোল্ডার নেমে $ স্ট্রিং সাইন যুক্ত করুন।

* কাজ শেষে Ok-তে ক্লিক করুন।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog