Tuesday, November 10, 2009

লিংক জেনারেটর সাইট ব্যবহার করে র‌্যাপিডশেয়ার থেকে ডাউনলোড করুন এক্কেবারে ফ্রি তে!

Tuesday, November 10, 2009
লিংক জেনারেটর সাইট কি?
- এই সাইটগুলো র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইলের মত বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে আপনাকে প্রিমিয়াম ইউজারের মত ডাউনলোডের সু্যোগ করে দেবে ফ্রি ফ্রি।

কেন লিংক জেনারেটর সাইট?
- অনেকের পক্ষেই প্রিমিয়াম একাউন্ট কিনে ব্যবহার করা সম্ভব না। আবার আমাদের দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্ট্যাটিক আইপি সরবরাহ করা হয় বলে ফ্রি ইউজার হিসেবেও ডাউনলোড করা যায় না।

কাজটি কিভাবে করা হয়?
- লিংক জেনারেটিং হ্যাকিং এর মত জটিল, ইল্লিগাল কোন ব্যাপার না। বরং পুরো ব্যাপারটাই খুবই সহজ ও লিগাল। লিংক জেনারেটর সাইট মালিকরা টাকা দিয়ে র‌্যাপিডশেয়ার একাউন্ট কিনে নেন এবং যাদের কোনো প্রিমিয়াম একাউন্ট নেই তাদেরকে ডাউনলোডের সুযোগ করে দেন।

সাইট মালিকদের লাভটা কি? উনারা কি দাতা হাতেমতাই?
- না,উনারা দাতা হাতেমতাই নন। এইসব সাইটে গেলেই দেখবেন সাইটের ডান-বাম-উপর-নিচে বিভিন্ন ইমেজ ও টেক্সট অ্যাডের ছড়াছড়ি। এই অ্যাডগুলোই উনাদের আয়ের প্রধান ক্ষেত্র। এছাড়া অনেকেই জনস্বার্থে তাদের র‌্যাপিডশেয়ার একাউন্ট ডোনেট করে থাকে।

সাইট পাব কই?
- গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে হাজারো প্রিমিয়াম লিংক জেনারেটর সাইট। তবে সমস্যা হচ্ছে এইসবের ৯৯ভাগই কাজ করেনা। অনেক সময় দেখবেন আজকে একটা সাইট খুব ভালো কাজ করছে, আবার কালকেই সাইট ডাউন।

সেরা র‌্যাপিডশেয়ার লিংক জেনারেটর সাইট কোনটি?
- র‌্যাপিডইট.কম আমার দেখা শ্রেষ্ঠ সাইট। দারুন স্ট্যাবল এই সাইটটি গত ৬মাস ধরে আরামসে ব্যবহার করে চলেছি। সাইটটিতে যান,বক্সে আপনার লিংক পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করেন। কিছুক্ষন পরেই ডাউনলোড অপশন পাবেন। ক্লিক করুন আর ধুমসে ডাউনলোড চালান।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog