Tuesday, November 10, 2009

নিমেষের মধ্যেই ডেস্কটপ বা টাস্কবার থেকে লুকিয়ে ফেলুন যেকোন সক্রিয় উইন্ডো!

Tuesday, November 10, 2009
আপনি এমন কোন একটা কাজ করছেন যেটা দীর্ঘ সময় আপনার ডেস্কটপ বা টাস্কবারের জায়গা দখল করে থাকবে, তখন যদি আপনি ওটাকে হিডেন করে রাখতে পারেন কিংবা ধরুন, আপনি অফিসে আছেন আর আপনাকে কিছু কাজ করতে হবে কিন্তু তার বদলে আপনি ইন্টারনেট ব্রাউজিং করছেন, ঠিক এমন সময় আপনি দেখলেন বস আসছে যদি তখনই সক্রিয় উইন্ডোকে লুকিয়ে ফেলতে পারেন। হ্যাঁ আজ আমি আপনাদের সাথে এমন একটি ফ্রীওয়্যার সফটওয়্যার শেয়ার করব, যার মাধ্যমে আপনি নিমেষের মধ্যেই ডেস্কটপ বা টাস্কবার থেকে লুকিয়ে ফেলতে পারবেন যে কোন সক্রিয় উইন্ডো। সফটওয়্যারটি হল Clicky Gone। এর সাইজ মাত্র ৮০৭.৯৪ কিলোবাইট। যদিও এধরনের আরোও অনেক সফটওয়্যার আছে কিন্তু সেগুলো ফ্রী না।


আসুন আমরা দেখে নিই এর ডিফল্ট ব্যবহার :-

১. দ্রুত সবগুলো উইন্ডো একসাথে লুকিয়ে ফেলার জন্য : Press Control + Alt + F12

২. শুধুমাত্র নির্বাচিত উইন্ডো লুকিয়ে ফেলার জন্য : Press Control + Alt + Left Click Window
৩. Clicky Gone মেনু খোলার জন্য : Press Control + Alt + Space Bar

৪. বস কী : Press Control + Alt + Enter


এছাড়া আপনি নিজের মতোন করেও সেটিংস করে নিতে পারেন। এজন্য আপনাকে System Tray থেকে Clicky Gone এর উপর রাইট ক্লিক করে Config এ ক্লিক করতে হবে। তারপর ওখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সেটিংস করে নিতে পারবেন। Clicky Gone সফটওয়্যারটি সমন্ধে আরো বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এইখানে ক্লিক করতে হবে।


Related Posts



0 comments:

Post a Comment

 
Copyright © Bangla Tips | Powered by Blogger | Template by Blog Go Blog