প্রিন্টার সেটিংস করা: এবার সফটওয়্যারটি চালু করুন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দ্বারা লগইন করুন এবং পাসওয়ার্ড রিমম্বোর করে রাখুন (আপনার সুবিধার্থে)। এবার টুলস মেনু থেকে সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব থেকে Start with windows এ টিক চিহ্ন দিন। তাহলে উইন্ডোজের শুরুতেই সফটওয়্যারটি চালু হবে। এবার শেয়ারিং ট্যাবে Print without questions নির্বাচন করলে (কেউ প্রিন্ট দিলে) আপনার অনুমতি ছাড়াই আপনার প্রিন্টারে প্রিন্ট হবে। আর কভারপেজ ট্যাবে Print Coverpage নির্বাচন না করলে কোন প্রিন্ট দিলে যে অতিরিক্ত কাভারপেজ প্রিন্ট হতো সেটি প্রিন্ট হবে না। অবশেষে Ok করুন।
প্রিন্টার শেয়ার দেয়া: আপনার কম্পিউটারের কোন প্রিন্টারের শেয়ার দিতে চাইলে PrinterShare থেকে কাঙ্খিত প্রিন্টার নির্বাচন করে Share বাটনে ক্লিক করুন।
প্রিন্টার যোগ করা: আপনি কোন রিমোট প্রিন্টার যুক্ত করতে চাইলে PrinterShare থেকে Find Printer বাটনে ক্লিক করুন। এবার User ID তে কাঙ্খিত আইডি লিখে Find বাটনে ক্লিক করে সার্চ করুন। আপনি অন্যভাবেও সার্চ করতে পারেন। এবার কাঙ্খিত প্রিন্টারটি নির্বাচন করে Ok করুন। আপনার যুক্ত করা প্রিন্টার অনলাইন বা অফলাইন আছে তার স্ট্যাটাস দেখা যাবে।
প্রিন্ট করা: কোন ফাইল প্রিন্ট করতে হলে স্বাভাবকিভাব প্রিন্ট কমান্ড দিন এবং প্রিন্ট ডায়ালগ বক্স থেকে PrinterShare প্রিন্টারটি নির্বাচন করে Ok করুন। এবার PrinterShare@ Select Printer ডায়ালগ বক্স থেকে পছন্দের প্রিন্টার নির্বাচন করে Ok করলে প্রিন্ট হবে।
0 comments:
Post a Comment