১. স্টার্টআপ ফোলডারঃ কিছু কমন প্রোগ্রামের স্টার্টআপ ফাইল এখানে থাকে। মুছে ফেলার জন্য যাবেন “Start Menu –> Programs –> Startup“। এই লোকেশনে গিয়ে যে প্রোগ্রামটা অপ্রোয়জনীয় মনে করেন সেটা মুছে ফেলুন।
২. উইন্ডোজ রেজিষ্ট্রিঃ বেশীরভাগ প্রোগ্রামই রেজিষ্ট্রিতে এন্ট্রি দিয়ে থাকে। রেজিষ্ট্রি এন্ট্রি মুছে ফেলার জন্য যেতে হবে “Start Menu–Run“ এবার রান এ লিখুন “regedit“–এন্টার দিন “রেজিষ্ট্রি এডিটর“ ওপেন হবে। এবার রেজিষ্ট্রি এডিটরে “HKEY_LOCAL_MACHINE —> Software —> Microsoft —> Windows -> CurrentVersion —> Run“ এই লোকেশনে যান দেখবেন অনেক প্রোগ্রামের লিস্ট আছে আপনি যে প্রোগ্রামটা বাদ দিতে চান সেটা মুছে ফেলুন। ব্যাস হয়ে গেল পরেরবার থেকে প্রোগ্রামটা আর স্টার্টআপে রান হবে না।
0 comments:
Post a Comment